কেরাম খেলা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় কেরাম বোর্ড খেলা নিয়ে ঝগড়া বাধে। ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো. মারুফ (১৬) নামের এক তরুণ। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত মারুফ মারা গেছে।

বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। মারুফ সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার ৩য় দিন বিকালে স্থানীয় সরকারবাড়ির মোড়ে কয়েকজন কেরাম বোর্ড খেলছিল। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির জেরে ঝগড়া হয়। তাদের ঝগড়া দেখে মারুফ থামাতে যায়। এ সময় স্থানীয় সাচ্চু মিয়া ও তার ছেলে আবদুল্লাহর নেতৃত্বে মারুফের ওপর হামলা হয়।

তাদের ছুরিকাঘাতে মারুফের তলপেটে মারাত্মকভাবে জখম হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মৃত্যুবরণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ঘটনার পর থানায় কেউ অভিযোগ করেনি। আহত মারুফকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে মারা যাওয়ার পর পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights