কেরোয়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ!
লক্ষ্মীপুর জেলার রায়পুর;উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬নং কেরোয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বিকাল ০৫:০০ টায় নয়াহাটে ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর জননেতা জনাব হাফেজ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর উপজেলা জামায়াতের আমীর ও কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব, মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, আরো উপস্থিত ছিলেন ০৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা নুরের রহমান, ০৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ আলম, সাবেক ছাত্রনেতা আবদুস সাত্তার, যুব নেতা গাজী সাব্বির আহাম্মেদ
