কেশবপুরে ঈগলের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)’র পক্ষে ব্যাপক প্রচার মিছিল করা হয়েছে মঙ্গলবার (০২ জানুয়ারী) বিকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জি এম হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।

এছাড়াও মিছিলে অংশ নেয় কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নেতাকর্মীগণ ০৭ জানুয়ারী ২০২৪ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights