কেশবপুরে উপজেলা পরিষদের কৃষি উপকরণ বিতরণ

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু প্রমূখ। এ সময় স্প্রে মেশিন, ডিজিটাল স্প্রে মেশিন ও ভুট্টা ঝাড়ার মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights