কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল দ্বিতীয় খেলা হাসানপুর ইউনিয়নে

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) প্রথম পর্বের দ্বিতীয় খেলা মঙ্গলবার (১৩ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ট্রাইব্রেকারে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে মজিদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার রাকিবুল ইসলাম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল। খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণি রেফারি আতিয়ার রহমান। ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার হাফিজুর রহমান।
খেলায় হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার রাকিবুল ইসলামের হাতে ম্যান অফ দ্যা ম্যাচে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights