কেশবপুরে মেডিকেল সার্টিফিকেট না থাকায় ডাক্তার আটক
কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে কপোতাক্ষ ক্লিনিকে অপারেশন থিয়েটার থেকে ফিরোজ কবির নামে এক ডাক্তার আটক হয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করছেন প্রশাসন।যশোরের কেশবপুরে সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকায় কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকের ডাক্তার ফিরোজ কবির অপারেশন করার সময় আটক হয়েছেন।
তথ্য সূত্রে জানা যায়, ডাক্তার ফিরোজ কবির (ডি এম এফ) উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
সাগরদাঁড়ি ইউনিয়ন স্যাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকরি করেন।
কিন্তু তার কোন মেডিকেল সার্টিফিকেট না থাকায় বিভিন্ন বড় বড় অপেরেশন করতেন, আজ ০১-০২-২৫ রাত ১০ টার দিকে তার একটি অপারেশন করার কথা ছিলো। ঘটনাটি প্রশাসন জানতে পেরে তদন্ত করেন, তদন্ত বের হয়ে আসে তিনি কোন সার্জারি ডাক্তার না ।
ঢাকা থেকে ডি, এম এফ কোর্স করছেন। ডাক্তার ফিরোজ কবির আটকের বিষয়টি প্রশাসন নিশ্চিত করছেন ।
