কেশবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে ব্রহ্মকাঠি গাজি পাড়ায় সাপের কামড়ে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম জানান শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় গাজি পাড়ার শহিদুল গাজির শিশু কন্যা ফাহিমা খাতুন (৩) বছর কে তার মা ঘুম পড়িয়ে বাইরের কাজ শেষে ঘরে প্রবেশ করে দেখে শিশুটির মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে এবং মুখমন্ডল কালো বর্ণ হয়ে গেছে মুখে কামড়ের দাগ রয়েছে।
এসময় স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোসনা করেন। এ নিয়ে গত এক মাসে কেশবপুরে ৪ জনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এতে কেশবপুর উপজেল জুড়ে সাপের আতংক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights