কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য তহমিনা খাতুন ও মোহাচ্ছেন আলী শাওন।
নির্বাচনী তফসিল ঘোষণাকালে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সদস্য নাছির উদ্দীন, মেহেদী হাসান সুমন, তুহিন হোসেন, শিমুল হাসান, সোহেল রানা প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ জুন সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
