কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের এম, পির সাথে মতবিনিময়
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সাথে তাঁর বাসভবনে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ রবিবার (১১জুন) দুপরে মদ বিনিময় করেছেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানকে পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিয়র সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, যুব সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, যুগ্ম সম্পাদক আশাদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা সম্পাদক তহমিনা খাতুন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা প্রমূখ।
এ সময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদারকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
