কেশবপুর মূলগ্রামে সত্যেনসেন সংগীত একাডেমীর উদ্বোধন

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর শাখা পরিচালিত সত্যেনসেন উদীচী শিল্পীগোষ্ঠী সংগীত একাডেমীর উদ্বোধন করা হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মানব মন্ডলের সঞ্চালনায় মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার (০২ আগষ্ট) বিকালে প্রধান অতিথি হিসাবে সত্যেনসেন সংগীত একাডেমীর উদ্বোধন ঘোষণা করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার উপদেষ্টা এ্যাড. আবুবকর সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সাংবাদিক দীলিপ মোদক, সংগীত বিভাগের প্রশিক্ষক সঞ্জয় মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সহ সভাপতি মাসুদা খাতুন বিউটি ও অবসরপ্রাপ্ত শিক্ষক অনিতা গোলদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights