কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে নৌকার প্রচারণা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নৌকার প্রার্থী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের মধ্যে দিয়ে দলীয় নেতাকর্মীরা এ প্রচারণা শুরু করেন।

এছাড়াও ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নেতারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা।
এখানে প্রচারণার জন্য তার কখনো আসার প্রয়োজন হয় না। তার পক্ষে এখানকার দলীয় নেতাকর্মীরাই প্রচার-প্রচারণা চালায়। আজ থেকে আমরা এই প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, হাজী মো. কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, হান্নান শেখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ আসনে শেখ হাসিনার সঙ্গে ভোটযুদ্ধে লড়বেন আরো পাঁচ প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর (একতারা), জাকের পার্টির প্রার্থী মাহবুব মোল্যা (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের শাহিদুল ইসলাম মিতু (ডাপ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শেখ আবুল কালাম (আম) এবং গণফ্রন্টের সৈয়াদা লিমা হাসান (মাছ)। তারা এখনো আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights