কোটা আন্দোলন: নোয়াখালীতে ৬ মামলায় আসামি ৪৯৫

নোয়াখালী প্রতিনিধি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নোয়াখালীেতে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াখালীতে কোনো মামলা হয়নি।

শুক্রবার (২ আগস্ট) দুপুর এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম।

পুলিশ জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৬টি মামলা রুজু করা হয়। মামলায় আসামি করা হয় ৮০ জনকে ও অজ্ঞাত আসামি করা হয় ৪১৫ জনকে। এর মধ্যে ৪৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মী ৩২ জন, জামায়াত ১১ জন ও শিবিরের ৬ জন নেতাকর্মী রয়েছে।
এদিকে বিএনপিসহ সকল নেতাকর্মীর গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে কয়েকটি গায়েবি মামলা দিয়েছে পুলিশ। ঘটনা ঘটেনি তারপরও অহেতুক মামলা দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, সুধারাম থানায় ২টি, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল থানায় ১টি করে মোট ছয়টি মামলা নেওয়া হয়েছে। জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights