কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট থেকে পদযাত্রাটি বের হয়ে নগরীর মডার্ন মোড় বটতলায় গিয়ে শেষ হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কোটা পদ্ধতি সংস্কার নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা।

বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরপদার্থ বিজ্ঞান বিভাগের রাইসুল ফারিজ, ইংরেজী বিভাগের সাবিনা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ ও শাহরিয়ার সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights