কোটি টাকার চিংড়ি রেনু ফেলে পালাল চোরাকারবারিরা

ভারতে পাচারকালে কোটি টাাকার চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।

আজ বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত রেনু পোনা কাস্টমসে জমা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights