কোনো ধরণের সহিংসতা কাম্য নয় : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
ফরিদপুরের সালথায় চলমান সহিংসতার ঘটনায় কঠোর হুঁশিয়ারি এবং শান্তির আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।

শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। যারা হামলা বা সহিংসতায় জড়াবে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেব এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখুন।

তিনি আরো বলেন, আমি সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অনেকে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights