কোনো স্বৈরাচার আর যেন মাথা চাড়া না দেয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল কোটা সংস্কার আন্দোলনে শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। তিনি এ সময় সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন। সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে। সেখানে তিনি জাফরপাড়া কামিল মাদরাসা মাঠে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গেল সাড়ে ১৫ বছরে ৩২টি ঈদ এসেছে-গেছে। দেশের মানুষ ঈদ উদযাপন করতে পারেনি। সীমাহীন নির্যাতন জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে রেখেছিল। এর বিরুদ্ধে যুবসমাজ যুদ্ধ করে ৫ আগস্ট তার চূড়ান্ত রূপ মানুষকে শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। ব্যাপারটিকে বলছি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান শহীদ আবু সাঈদ।

ডা. শফিক যুবসমাজের উদ্দেশে বলেন, তোমাদের কাছে অনুরোধ, জাতিকে ছেড়ে দিও না। তীক্ষè নজরে রেখো, যাতে আগামীতে কোনো স্বৈরাচার মাথা চাড়া দিতে না পারে। তিনি বলেন, আমরা এখানে এসেছি আমাদের নৈতিক ঋণ পরিশোধ করতে। এই এলাকায় এই পরিবারে এমন একটা গোলাপ ফুল আল্লাহ দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভঙিয়ে দিয়েছে। সাঈদ শুধু বাংলাদেশ নয়, সে গোটা দুনিয়ার সম্পদ। এই আবু সাঈদ নিজেই একটা ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights