কোরবানি থেকে বঞ্চিত গ্রামবাসীর জন্য গরু উপহার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা খাড়িছড়া গ্রামে কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয়, সে জন্য পুরো গ্রামবাসীকে একটি গরু উপহার দিয়েছেন স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ।

অতিদরিদ্র এই পাহাড়ি গ্রামে অর্ধশতাধিক পরিবারের বসবাস। সামাজিকভাবে সেখানে মাত্র একটি গরু কোরবানি হয়েছিল। ফলে অনেক পরিবার কোরবানির মাংস পেত না। বিষয়টি জানতে পেরে নিজস্ব অর্থায়নে একটি গরুর ব্যবস্থা করেন তানজিম মাহমুদ।
ঈদের দিন সকালে গরুটি জবাই করে গ্রামের বঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ মানবিক উদ্যোগে পরিবার-পরিজন নিয়ে কোরবানির মাংস খেতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রামের দরিদ্র ও অবহেলিত মানুষজন।

ত্যাগের মহিমায় ভরা ঈদের দিনে তানজিম মাহমুদের এই ব্যতিক্রমী উদ্যোগে পুরো গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights