কোহলির ৫০তম সেঞ্চুরি, ভাঙলেন শচীনের রেকর্ড

অনলাইন ডেস্ক
শচীন টেন্ডুলকারের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছেন কিছুদিন আগেই। এবার তাকে টপকে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন বিরাট কোহলি।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৫০তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।

এ ছাড়া এক বিশ্বকাপে শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও টেন্ডুলকারের ঘরের মাঠ ওয়াংখেড়েতে।
২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, টেন্ডুলকার সে টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওয়ার সময় শচীনের সর্বোচ্চ রানের এই রেকর্ড ভাঙেন কোহলি।

এই ম্যাচের আগে কোহলির রান ছিল ৫৯৪। আজকের পর তা নিয়ে গিয়েছেন ৭১১ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights