কোহলির ৫০তম সেঞ্চুরি, ভাঙলেন শচীনের রেকর্ড
অনলাইন ডেস্ক<
শচীন টেন্ডুলকারের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছেন কিছুদিন আগেই। এবার তাকে টপকে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন বিরাট কোহলি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৫০তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট। ১০৬ বলে শতকের দেখা পান তিনি।
এ ছাড়া এক বিশ্বকাপে শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও টেন্ডুলকারের ঘরের মাঠ ওয়াংখেড়েতে।
২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, টেন্ডুলকার সে টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। একটি শতকের সঙ্গে ৬টি অর্ধশতক ছিল টেন্ডুলকারের।
এবারের বিশ্বকাপে কোহলি তিনটি শতকের সঙ্গে এখন পর্যন্ত করেছেন ছয়টি অর্ধশতক।
