ক্যাচ ছাড়ার পর ব্রাউনের প্রতিটি ছক্কা আমার হৃদয়ে আঘাত করছিল : তামিম

অনলাইন ডেস্ক

বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেছে ফরচুন বরিশাল। সোমবার আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চট্টগ্রাম। রান তারায় নেমে ১৪ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।

চট্টগ্রাম ব্যাট করার সময় ওপেনার জশ ব্রাউনের একটি ক্যাচ মিড অফে ছেড়ে দেন তামিম। তখন ব্রাউনের রান ছিল ২০, পরে আরও ১৪ রান যোগ করেন তিনি; হাঁকান দুটি ছক্কা।

ওই ক্যাচ ছাড়ার অনুভূতি জানিয়ে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘নিজের ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক উঁচু স্ট্যান্ডার্ড রাখি। এটি (ক্যাচ মিসের পর কেমন লাগছিল?) খুব কঠিন প্রশ্ন (হাসি)। কারণ ওই (ব্রাউন) ব্যাটার খুবই বিপজ্জনক, যদি ছন্দ পেয়ে যায়! এরপর সে মনে হয় ২-৩টি ছক্কা মেরেছে। প্রতিটি আমার হৃদয়ে আঘাত করছিল। শেষ পর্যন্ত সে যখন আউট হলো, আমি খুব রিল্যাক্সড হই।’
জয়ের দিনে উইকেট কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে বরিশালের অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে আগের দিনের চেয়ে ভালো মনে হয়েছে। তবে মিরপুরে দুপুরের ম্যাচে শুরুর দিকে বোলারদের জন্য কিছুটা হলেও সাহায্য থাকে। আমার মনে হয়, প্রথম কয়েক ওভারে উইকেট কিছুটা চিটচিটে ছিল। যেটা আমরা দারুণভাবে কাজে লাগিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights