ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক
সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights