ক্রিকেটারদের সমর্থন দেওয়া উচিৎ: জালাল ইউনুস

অনলাইন ডেস্ক

হারের পর এমনিতেই মানসিকভাব বিধ্বস্ত থাকেন ক্রিকেটাররা। কাজ করে হতাশা। বাংলাদেশ দলকে মানসিকভাবে সতেজ রাখতে তাই অনুশীলনের পরিবর্তে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ক্রিকেটাররা হতাশ নয়, তাদের সমর্থন দেওয়া উচিৎ।

‘আমি মনে করি এই জায়গাটায় তাদের সবচেয়ে সাপোর্ট দেয়া উচিত। আমাদের থেকে তো তারা সাপোর্ট পাচ্ছেই। অনেকে মনে করে টিম মোটিভেটেড কি না। এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই মোটিভেটেড। কারণ প্লেয়াররা যখন খেলে তারা জানে হার-জিত আছে খেলায়।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন জালাল। তিনি আরও বলেন, ‘আজকে যদি আমি ডিমোটিভেটেড হই, হতাশ হয়ে বসে থাকি আগামীকালের ম্যাচটাও তো আমাকে খেলতে হবে। ম্যাচটা তো ভালো করতে হবে। সেটার জন্য তো উই হ্যাভ টু বি মোটিভেটেড। আমাদের টিম স্পিরিটটা ঠিক থাকবে। প্লেয়াররা ডেফিনিটলি ইউনাইটেড। তারা জানে কি কাজটা করতে হবে তারা ভালোভাবে জানে।’
তিনদিন বিশ্রামের পর আজ থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোতে প্রেমাদাসায় চলবে নিবিড় অনুশীলন। এর আগে ক্রিকেটারদের সঙ্গে গতকাল বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট। হাথুরুসিংহে প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানার চেষ্টা করেছেন কার কোথায় সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights