ক্রিকেট খেলার দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা: চার আসামির কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
ক্রিকেট খেলার বিরোধের জেরে সহাপাঠি মুন্না মিয়াকে হত্যার ঘটনায় বিভিন্ন মেয়াদে ৪ জনকে দণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

সাজাপ্রাপ্তরা হলেন, আটপাড়া উপজেলার খিলা গ্রামের মাজাহারুল হকের ছেলে সাগর মিয়া যাকে ১০ বছরের জেল, একই গ্রামের বজলুর রহমানের ছেলে রুমান মিয়া যাকে সাত বছরের জেল ও মাজাহারুল হকের ছোট ছেলে মো. শাকিল এবং সবুজ মিয়ার ছেলে রবিন মিয়াএক পাঁচ বছর করে দন্ডাদেশ প্রদান করা হয়। সেইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্তদন্ড দেয়া হয়।

২০১৩ সালের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে অপরাধ সন্দেহাদীতভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ ড. এমদাদুল হক এই রায় ঘোষণা করেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. নুরুল কবীর রুবেল জানান, জেলার আটপাড়া উপজেলার কাওপুর গ্রামের খিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুন্না মিয়া স্কুল শেষে বাড়ির অদূরে মাঠে সহপাঠীদের সাথে ক্রিকেট খেলছিল। ২০১৩ সালে ৪ ফেব্রুয়ারী সোমবার বিকেলে খেলাকে কেন্দ্র করে সহপাঠিদের সাথে বিরোধ হয়। এক পর্যায়ে দন্ডপ্রাপ্ত সহপাঠিরা কিক্রেট স্টাম্প ও ব্যাট দিয়ে মুন্নাকে বেধড়ক মেরে আহত করে।

পরে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স মোহনগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। সেখানে পরদিন ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মুন্না মারা যায়। পরে ১১ তারিখ মুন্নার বাবা বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে জামিনে মুক্ত থাকা আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বিচারক। রায়ের দিনে আসামিরা প্রাপ্তবয়স্ক হওয়ায় হাজিরা দিতে আসলে সাজা পরোয়ানায় তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights