ক্র্যাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক সিরাজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম। কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে সর্বোচ্চ ১৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আলী আজম।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ক্র্যাবের নির্বাচন শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন দিপন দেওয়ান। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন হরলাল রায় সাগর। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রাজী। দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল হোসেন তালুকদার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিহাল হোসাইন। কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী এবং আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক এবং প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১৭০ ভোট পেয়ে দ্বিতীয় মো. আবু দাউদ খান ও ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।

এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০০ জন। এর মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights