‘ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একই থাকে’

অনলাইন ডেস্ক
‘ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একই থাকে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

আজ বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরিত্য দেখা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীন সরকারের সঙ্গে কাজ করেছে।’

তিনি বলেন, ‘আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমেয় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা আগের ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরিত্যের সম্ভাবনা ক্ষীণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights