ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে, ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করল তেহরান

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করল তেহরান।

বর্তমানে অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমকে সিএনএনকে বলেছেন, ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার কারণে উৎক্ষেপণ কমানো হয়নি। বরং ইরান ক্ষেপণাস্ত্র নীতি পরিবর্তন করেছে, সংখ্যার পরিবর্তে গুণমান ব্যবহার করেছে।

তিনি বলেন, বর্তমানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিবর্তে, সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোর বিরুদ্ধে আরও উন্নত নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা তুলে ধরে ইরানি ওই কর্মকর্তা বলেন, “দেখা গেছে যে, ইরান একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সহজেই মার্কিন থাড, প্যাট্রিয়ট, ইসরায়েলি অ্যারো-৩, অ্যারো-২, ডেভিড স্লিং এবং আয়রন ডোম সিস্টেমের মধ্য দিয়ে পূর্বনির্ধারিত সুর্নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।”

ইরানি কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা হ্রাসে খুশি না হয়ে বরং ইরানের উচ্চতর শক্তির নতুন ভারসাম্য তাকিয়ে থেকে দেখুক ইসরায়েল। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights