খন্দকার মোশাররফকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।
আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে জানিয়ে খন্দকার মারুফ বলেন, আশা করি ঈদের আগেই বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো।

এর আগে গত ১৬ জুন দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে তিনি দুই বার স্ট্রোক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights