খাগড়াছড়িতে অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় আটক

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্তে মোট ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপূর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন মোট ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। তাদের আওতায় রয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানো চেষ্টা করছি।

বুধবার ভোরে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়। অনুপ্রবেশের পর গোমতী ইউনিয়নের হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন এবং তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights