খাগড়াছড়িতে এক হাজার কৃষক পেলেন প্রণোদনার সার ও বীজ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদর কৃষি অফিসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড মৌসুমী বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সদর কৃষি অফিসের সম্মেলন কক্ষে এসব বীজ বিতরণ করেন সদর কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা।

এসময় তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা কর্মসূচীর আওতায় ১০০০ কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়। তিনি এসব সার ও রবি শষ্যের বীজ কৃষকদের সুষ্ঠুভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। বিতরণ কালে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights