খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান-ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ড ভ্যান ও ইট বোঝাই ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

শনিবার সকালের দিকে আলুটিলার ময়লার টিলায় এ ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যান ও ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে চারজন আহত হন। তারা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০),রহিম (৩০) শাহিন(৩০)। তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ ও আহতের উদ্ধার করে।

পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের ফলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights