খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। শনিবার বিকেল ৪টায় মামলা শেষে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন।
এর আগে, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষক সহ ৩ জনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো.সালাউদ্দিন , মো.তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়েছে।

খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন ২০১২ অনুযায়ী আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights