খাগড়াছড়িতে তথ্যমেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
খাগড়াছড়ি প্রতিনিধি
‘তথ্যই শক্তি, জানবো-জানাবো, দুর্নীতি রুখবো’এই প্রতিপাদ্যে বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে তথ্যমেলা-২০২৪। মেলার আয়োজনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেট সংলগ্ন সচেতন নাগরিক কমিটির (সনাক) কার্যালয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে তথ্য মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর জসীম উদ্দিন। মেলার বিস্তারিত তুলে ধরেন সনাক সদস্য মধুমঙ্গল চাকমা।
প্রেস ব্রিফিংয়ে সনাকের সদস্য অংসুই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সনাক সদস্য মো. জহুরুল আলম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মো. আব্দুর রউফ, রিপন সরকার, রফিকুল ইসলাম, চাইথোয়াই মারমা, লোকমান হোসেন, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমানসহ সনাকের এসিজি এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্য মেলা ২০২৪-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সনাকের সহ-সভাপতি বেলা রানী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এবং পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তথ্য মেলা ২০২৪-এর মাধ্যমে জনগণের মাঝে তথ্য অধিকার ও সেবার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানান আয়োজকরা।
