খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় আজ বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, ‘হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে। আমরা লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে, ইপিডিএফ এর নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়, সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নামে তিনকর্মী নিহত হয়েছে। এ হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছে।
