খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরে স্থানীয় পাহাড়ি সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
পরে উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বা.জ.স. সভাপতি মাহফুজুর রহমান শামীম এবং পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা। সমাবেশে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
