খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ,আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় বুধবার পর্যটকবাহী বাসের সাথে পিকাপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নারী নিহত হয়েছে। আহত হয় ১০জন।

নিহতরা হলেন প্রীতি বালা গুহ (৪৫) অনিমা ঘোষ (৬৫)। দুজনেই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা ।

মাটিরাঙ্গা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ দুর্ঘটনায় দুজন নিহত ও ১০জন আহত হয়। নিহতদের খাগড়াছড়ি হাসপাতালে ময়না তদন্তের রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ওসি জানান, গাড়ি দুটি একজন চালকসহ আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়া দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights