খাগড়াছড়িতে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)কে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭) কে দীঘিনালা বাজার থেকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আটক ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights