খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে পূজামন্ডপের প্রতিমাগুলো মঙ্গলবার বিকেল ৫টায় চেঙ্গী নদীতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের আগে প্রতিমাগুলোকে নিয়ে ট্রাকে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় ধর্ম ভক্ত-অনুসারীরা ঢাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে প্রতিমাগুলোকে বিসর্জনের জন্য শহরের গঞ্জপাড়া ব্রিজের কাছে চেঙ্গী নদীতে বিসর্জন প্রদান করেন।

সকাল থেকে দেবীর দর্পণ-বিসর্জনের নানা আনুষ্ঠানিকতা পালন করা হয় সবক’টি মন্ডপে। বিহিতপূজার মধ্য দিয়ে শুরু হয় দশমীর দিন। পরবর্তীতে চলে ধর্মীয় নানা আয়োজন। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গাকে।

জেলা শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, গীতা আশ্রম মন্দির, ঠাকুরছড়া শিব মন্দির, ভুবনেশ্বরী কালী মন্দির, খাগড়াপুর অখন্ড মন্ডলী মন্দিরে পূজার্থীদের ভিড় দেখা গেছে। দেবীর বন্দনা, প্রার্থনায় মগ্ন থেকেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা।
শুভ শক্তিকে কাজে লাগিয়ে সকল ভক্ত এবং সমগ্র পৃথিবী যেন সুখ, শান্তি, জ্ঞান ও মঙ্গলময় হয় মায়ের চরণে আবেদন জানিয়েছেন পূজারীরা।
এবারে জেলায় দূর্গার আগমন ও গমনে আনন্দ উল্লাসের মাত্রা গত কয়েক বছরকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights