খাগড়াছড়িতে প্রশাসনের বাজার মনিটরিং

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে বাজার মনিটরিং করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম করেন খাগড়াছড়ির অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ হাছান মারুফ।

এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights