খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার খাগড়াছড়ি টাউন হলের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আরো পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন, দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
