খাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন প্রার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে পৌর টাউন হলে বৃহস্পতিবার বিকেলে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুব পরিষদের সভাপতি প্রকৌশলী ক্যরী মগ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। এ সময় তিনি পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখা, উন্নয়নকাজ ত্বরান্বিত করা, বেকারত্ব দূর ও পর্যটনকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মৃাসাথোয়াই মারমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য ক্যজপ্রু মারমাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় ৯টি উপজেলার নেতাকর্মীরা যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights