খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে গরুর রাখাল শরীফ হোসেন একা পেয়ে জঙ্গল নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম বিষয়টি তার সহপাঠী ও স্কুল শিক্ষিকাকে জানালে স্থানীয়রা গিয়ে অভিযুক্ত শরীফকে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত শরিফ হোসেন একই এলাকার স্থানীয় বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights