খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে রামগড় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা কামাল বাদী হয়ে রামগড় থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

আজ শনিবার মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণা শেষে পৌরসভার সোনাইপুল বাজারে আসামাত্র উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে মারাত্মকভাবে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘ একমাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।

আসামিদের হুমকি ও গুমের ভয়ে দীর্ঘকাল অন্যত্র বসবাস করতে হয়েছে। প্রাণভয়ে এতোদিন ন্যায় বিচারের স্বার্থে অভিযোগ করতে বিলম্বিত হয়েছে বলে বাদী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights