খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত

ঈদুল আজহার ছুটিতে খাগড়াছড়ি পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত। দেশের বিভিন্ন এলাকা পর্যটকরা ও স্থানীয়রা বন্ধের ছুটি কাটাতে ব্যস্ত সময় পার করছে পর্যটন স্পটগুলোতে। এখানকার আলুটিলা পর্যটন এলাকা এখন উৎসবমুখর পর্যটকদের আনাগোনায়। এখানে আলুটিলার গুহা আর ঝুলন্ত ব্রিজসহ এখানকার সাজানো পর্যটন গুলোতে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে।

একইভাবে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ এলাকাগুলোতেও ভিড় করছে পর্যটকরা। এখানকার রিচাং ঝর্ণা, মায়াকাননসহ বিভিন্ন পর্যটন স্পর্টগুলো ঘুরে এখানকার সৌন্দর্য উপভোগ করছেন। হোটেল মোটেলগুলোতে পর্যটকদের ভিড়।
সকাল সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা পর্যটন স্পটগুলো ঘুরে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে পরিবার পরিজনদের সাথে। ছবি তুলছে ভিডিও করছে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে প্রিয়জনদের সাথে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights