খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোর্টের সামনে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে ১০টি গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসব খাদ্য সামগ্রী পেয়ে পরিবারগুলো খুশি হন এবং প্রদানকারী প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ মোঃ শাহাদাৎ হোসেন, জেলা লিগেল এইডস এর সিনিয়র সহকারী জজ রাজীব দে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট সেজুতি জান্নাত, এ্যাডভোকেট মোঃ মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সহ-সভাপতি এইচ.এম. প্রফুল্ল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন মজুমদার, মোঃ শাহরিয়ার ইউনূসসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights