খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতি, নিহত ১

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের আওতাধীন দরবেশচালা এলাকায় বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পাকা বোরো ধানের ক্ষেত পাহারা দেওয়ার সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি বন্য হাতি আকাশকে পায়ে পিষে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।”

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights