খানসামায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় উপজেলা যুবদলের দুই যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খানসামা উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোবিন্দপুর এলাকার রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও ইয়াসিন আলী (৩৯) এবং ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি টংগুয়া এলাকার সাইয়েদুল ইসলাম মুক্তি (৫৪)।

আটকের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights