খামেনির হত্যাকাণ্ডে শোকাচ্ছন্ন ইরাক, তিন দিনের শোক ঘোষণা

অনলাইন ডেস্ক

ইরাক সরকার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ইরাকি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে, দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, আমরা ইরানি জনগণ, সমগ্র মুসলিম উম্মাহ এবং মহান আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা, মহামান্য গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী আল-হুসাইনি আল-খামেনির শাহাদাত বরণে সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডটি একটি জঘন্য আগ্রাসন এবং নিন্দনীয় কাজের ফলে সংঘটিত হয়েছে যা সমস্ত মানবিক ও নৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও কনভেনশনগুলোর একটি স্পষ্ট লঙ্ঘন।

সূত্র: আল -জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights