খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, লিভারসিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিচারপতিবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights