খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল
জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম রাজিব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।
