খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্যে বিদেশে প্রেরণের দাবিতে আলোচনা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র উদ্যোগে এই আয়োজন করা হয়।

ইসলামী সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেকের পরিচালনার দোয়া ও মোনাজাতের শুরুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন হাবিবুর রহমান সেলিম রেজা এবং সংক্ষিপ্ত আলোচনা পর্ব পরিচালনা করেন যুগ্ম সদস্য-সচিব ছাইদুর খান ডিউকের সহযোগিতায় সংগঠনের সদস্য সচিব মো. বদিউল আলম।

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট এবং মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম।
নিউইয়র্ক মহানগর (দক্ষিন) বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, মো. নাসির উদ্দীন, সিনিয়র সদস্য জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মো. হাসান, যুবদলের মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, মহানগর দক্ষিণের জ্যামাইকা ইউনিটের আজিজুল হাওলাদার, সোহেল রানা, মো. জাহাংগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights